মার্কেন্টাইল ব্যাংক ও এপিক হেলথ কেয়ারের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

মার্কেন্টাইল ব্যাংকের কার্ডধারীরা এপিক হেলথ কেয়ারে পাবেন বিশেষ ছাড়

পেশাগত সম্পর্ক জোরদার করতে এবং ব্যাংকের গ্রাহক ও কর্মীদের বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা দিতে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এপিক হেলথ কেয়ার লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. সাইফুল আলম চৌধুরী এবং এপিক হেলথ কেয়ারের নির্বাহী পরিচালক টি এম হান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

স্বাক্ষর অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের সব শাখার ব্যবস্থাপক এবং এপিক হেলথ কেয়ারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সমন্বয় করেন চট্টগ্রাম আঞ্চলিক রিকভারি ডিভিশনের কর্মকর্তা অনুপম কুমার পাল। এ চুক্তির ফলে মার্কেন্টাইল ব্যাংকের ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডধারীদের পাশাপাশি ব্যাংকের সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা বিশেষ মূল্যে স্বাস্থ্যসেবা পাবেন।

স্বাস্থ্যসেবাকে আরো সাশ্রয়ী করার লক্ষ্যে এ চুক্তির আওতায় বিভিন্ন ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। সব প্যাথলজি টেস্টে ৩০ শতাংশ ছাড় দেয়া হবে। এছাড়া সব রেডিওলজি, আলট্রাসাউন্ড, কার্ডিয়াক এবং নিউরোলজি টেস্টে ২৫ শতাংশ ছাড় পাবেন গ্রাহক ও কর্মীরা। পাশাপাশি চুক্তি অনুযায়ী অন্যান্য স্বাস্থ্যসেবা সুবিধাও মিলবে।

এই চুক্তির মাধ্যমে পেশাগত সম্পর্ক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ব্যাংকের গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের উন্নত ও সুলভ চিকিৎসাসেবা নিশ্চিত হবে।

—বিজ্ঞপ্তি

আরও