মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার গোয়ালঘুন্নী গ্রামে প্রায় পাঁচ হাজার মানুষকে বিনামূল্যে সাত ধরনের চিকিৎসাসেবা দিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ শীর্ষক এ কর্মসূচিতে চক্ষু, গাইনি, দন্ত্য, ডায়াবেটিস, শিশুরোগ, অর্থোপেডিক ও সাধারণ চিকিৎসাসেবা দেয়া হয়। পাশাপাশি ২ হাজার ৫০০ দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল এবং ২০০ অসহায় নারীর মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। যমুনা ব্যাংক পিএলসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ফাউন্ডেশনের মেম্বার সেক্রেটারি মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও ফাউন্ডেশনের সিইও মো. শাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, নিকটবর্তী শাখাগুলোর কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক চিকিৎসাসেবা প্রত্যাশী মানুষ।