প্রথম প্রান্তিক

কর্ণফুলী ইন্স্যুরেন্সের নিট মুনাফা কমেছে

চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২ কোটি ৭৭ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ কোটি ৮৫ লাখ টাকা।

চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২ কোটি ৭৭ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ কোটি ৮৫ লাখ টাকা। সে হিসেবে এক বছরের ব্যবধানে কর্ণফুলী ইন্স্যুরেন্সের নিট মুনাফা কমেছে ২ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬২ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৩৭ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কর্ণফুলী ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ২ টাকা ১৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৭৫ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কর্ণফুলী ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৮৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৬১ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাবে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কর্ণফুলী ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৭২ পয়সায়।

কর্ণফুলী ইন্স্যুরেন্সের সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি টু’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ১৭ আগস্ট ২০২৪ পর্যন্ত প্রাসঙ্গিক গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

১৯৯৫ সালে পুঁজিবাজারে আসা কর্ণফুলী ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৬০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৪ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৪ কোটি ৭৯ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৪৮ লাখ ৭৬ হাজার ১১৩। মোট শেয়ারের ৩২ দশমিক ৭৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৫ দশমিক শূন্য ১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৬২ দশমিক ২৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

আরও