ব্যাংকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার এজেন্সি মালিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ আশ্বাস দেন এসআইবিএলের প্রশাসক মো. আবুল বসার। ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি সেক্রেটারিয়েটের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এসআইবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সহযোগী প্রশাসক আছাদুল মোস্তফা, ড. মোহাম্মদ বজলুল করীম ও রওশন আক্তার। এছাড়া সভায় এসআইবিএলের সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
সভায় হজ এজেন্সির মালিকরা হজ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে বিভিন্ন কৌশলগত সহযোগিতা চান। এর পরিপ্রেক্ষিতে এসআইবিএলের পক্ষ থেকে নিরবচ্ছিন্ন সেবা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়া হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের প্রশাসক মো. আবুল বসার বলেন, ‘এরই মধ্যে সব ধরনের সীমাবদ্ধতা কাটিয়ে উঠে নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা অব্যাহত রেখেছে এসআইবিএল।’ এ সময় তিনি হজ এজেন্সিগুলোকে প্রয়োজনীয় আর্থিক ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন।