এক বছরে ১৫ লাখ নতুন গাড়ি বিক্রি রাশিয়ায়

২০২৪ সালে রাশিয়ায় নতুন গাড়ি বিক্রি হয়েছে ১৫ লাখ, যা আগের বছরের তুলনায় ৪৮ শতাংশ বেশি।

২০২৪ সালে রাশিয়ায় নতুন গাড়ি বিক্রি হয়েছে ১৫ লাখ, যা আগের বছরের তুলনায় ৪৮ শতাংশ বেশি। বিক্রির ২৮ শতাংশ হিস্যা নিয়ে শীর্ষে রয়েছে স্থানীয় ব্র্যান্ড লাডা। চীনা ব্র্যান্ড হাভাল, চেরি, চাংগান, গিলি, ওমোডা, এক্সিড ও জেটু এ প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত রুশ গাড়ির বাজারে নেতৃত্বের আসনে ছিল পশ্চিমা কোম্পানিগুলো। ইউক্রেন যুদ্ধ শুরুর পর তারা দেশটি ছেড়ে যায়। ফলে রুশ গাড়ির বাজারে স্থবিরতা জেঁকে বসে। পরে চীনা গাড়ি রফতানি ও দেশীয় উৎপাদন বাড়ায় খাতটি পুনরুদ্ধারের পথে ফিরে আসে। খবর আনাদোলু

আরও