মার্কিন উচ্চ শুল্কের কারণে চলতি বছরের দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) অ্যাডিডাসের অতিরিক্ত খরচ হবে প্রায় ২০ কোটি ইউরো বা ২৩ কোটি ১০ লাখ ডলার। এরই মধ্যে স্পোর্টসওয়্যার ব্র্যান্ডটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) আয়ে মিলিয়ন মিলিয়ন ইউরোর প্রভাব ফেলেছে এ শুল্ক। অ্যাডিডাসের পণ্যের প্রধান উৎস ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া। সাম্প্রতিক বাণিজ্য চুক্তিতে দেশ দুটির পণ্যের ওপর যথাক্রমে ২০ ও ১৯ শতাংশ শুল্ক ধার্য করেছে যুক্তরাষ্ট্র। অ্যাডিডাসের প্রধান নির্বাহী বিয়র্ন গুলডেনের মতে, শুল্ক বড় ধরনের মূল্যস্ফীতির কারণ হতে পারে। ভোক্তা চাহিদার ওপর এটি কী ধরনের প্রভাব ফেলবে, তা স্পষ্ট নয়। খবর ও ছবি রয়টার্স