জনস্বাস্থ্য রক্ষা, নিরাপদ ও সুশৃঙ্খল বাণিজ্যিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে মসজিদ ও বিদ্যালয়ের ৫০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ করেছে সৌদি আরবের পৌর ও আবাসনবিষয়ক মন্ত্রণালয়। এতে সিগারেট, সিসা ও ই-সিগারেটের মতো তামাকজাত পণ্য ও এর আনুষঙ্গিক দ্রব্য অন্তর্ভুক্ত। বিধি অনুযায়ী, সব দোকান অবশ্যই বাণিজ্যিক ভবনের ভেতরে থাকবে এবং ন্যূনতম আয়তন ৩৬ বর্গমিটার হতে হবে। ১৮ বছর বয়সের নিচে কারো কাছে তামাকজাত পণ্য বিক্রিতে স্পষ্ট নিষেধাজ্ঞা দিয়েছে মন্ত্রণালয়। এছাড়া পণ্যের মিশ্রণ বা পুনরায় প্যাকেটজাত এবং অননুমোদিত প্যাকেজে বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। খবর অ্যারাবিয়ান বিজনেস