বরিশালে স্ট্র্যাটেজিক কনক্লেভ

ব্যবসায়িক লক্ষ্য অর্জনে শাখাগুলোকে কার্যকর কৌশল গ্রহণের নির্দেশ ডাচ্-বাংলা ব্যাংকের

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. এহতেশামুল হক খান।

উন্নত গ্রাহকসেবার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে বরিশাল অঞ্চলের শাখাগুলোকে কার্যকর কৌশল গ্রহণের জন্য দিকনির্দেশনা দিয়েছে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। সম্প্রতি বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত ‘স্ট্র্যাটেজিক কনক্লেভ ২০২৬: বরিশাল রিজিয়ন’ শীর্ষক সম্মেলনে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. এহতেশামুল হক খান। তিনি বলেন, ‘গ্রাহকদের জন্য “‍বেস্ট সলিউশন পার্টনার” তথা “‍বিশ্বস্ত সহযোগী” হিসেবে প্রতিষ্ঠিত হতে আমরা বিভিন্ন কৌশল গ্রহণ করেছি।’ গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিত করতে গ্রাহকদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শনসহ বিভিন্ন কৌশলগত বিষয়ের ওপরও গুরুত্বারোপ করেন এহতেশামুল হক খান। পাশাপাশি কৌশলগত লক্ষ্য অর্জন ও শক্তিশালী অবস্থান ধরে রাখতে সব কর্মকর্তা-কর্মচারীকে আরো কার্যকরভাবে অবদান রাখার আহ্বানও জানান ব্যাংকটির শীর্ষ নির্বাহী।

সম্মেলনে ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা নিজ নিজ ব্যবসায়িক কৌশল উপস্থাপন করেন। উন্নত গ্রাহকসেবার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তারা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন। পরে ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে তাদের পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।

আরও