চ্যালেঞ্জপূর্ণ একটি বছর পার করেছে ব্রিটিশ খুচরা খাত। ২০২৪ সালে এ খাতে প্রায় ১ লাখ ৭০ হাজার কর্মী চাকরি হারিয়েছেন। হোমবেজ বা দ্য বডি শপের মতো বড় চেইনের পতনে এমনটা ঘটেছে। ২০২৪ সালে খুচরা খাতে কর্মসংস্থান কমে যায় ১ লাখ ৬৯ হাজার ৩৯৫, যা আগের বছরের তুলনায় ৪২ শতাংশ বেশি। রিটেইল রিসার্চ সেন্টার বলছে, এটি মহামারী-পরবর্তী ২০২০ সালে দুই লাখের বেশি চাকরি হারানোর পর সর্বোচ্চ সংখ্যা। লকডাউনের সময় দোকান বন্ধ রাখতে বাধ্য হওয়ায় ওই সময় বিপুলসংখ্যক কর্মী চাকরি হারান। খবর দ্য গার্ডিয়ান