মে মাসে সৌদি আরবের ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ১৭ হাজার কোটি রিয়াল বা ৮৪৪ দশমিক ৭ বিলিয়ন ডলারে, যা আগের বছরের তুলনায় ১৬ দশমিক ২৮ শতাংশ বেশি। সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংক (সামা) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় করপোরেট ঋণ বেড়েছে ২১ দশমিক ৭৩ শতাংশ, যা মোট ঋণের ৫৫ শতাংশেরও বেশি। অন্যদিকে ব্যক্তিগত ঋণ ১০ শতাংশের মতো বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, ভোক্তা ঋণের পরিবর্তে বড় প্রকল্প ও ব্যবসায়িক খাতে অর্থায়নে জোর দিচ্ছে সৌদি ব্যাংকগুলো। পুরো উপসাগরীয় অঞ্চলে ঋণ বৃদ্ধির দিক থেকে সৌদি আরব এগিয়ে আছে। খবর আরব নিউজ