সেই ধারাবাহিকতায় গতকাল দেশের তিনটি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২ টাকা ৭৫ পয়সা কাট-অফ দরে ৫ কোটি ডলার ক্রয় করা হয়েছে। ফলে চলতি মাসের প্রথম পাঁচদিনে কেনা হয়েছে ৮ কোটি ডলার। আর চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৭৫৩ কোটি ৫০ লাখ বা ৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে গতকাল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে মোট (গ্রস) হিসেবে ৩৫ দশমিক ৩০ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশিত বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৬১ বিলিয়ন ডলার।
অন্যদিকে চলতি মাসের প্রথম চারদিনে দেশে রেমিট্যান্স এসেছে ৪৫৬ মিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের (৩১২ মিলিয়ন ডলার) তুলনায় ৪৬ দশমিক ৩ শতাংশ বেশি।