কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে বিভিন্ন খাতে কৌশলগত অংশীদারত্বে আকিজ রিসোর্স

শিল্প গ্রুপটি সুখী, ইউনাইটেড হেলথকেয়ার, শান্তা লাইফ, অ্যালাইট ইন জেন, পারসোনা, ওয়েলনেস বাই মুন, জনস ফিটনেস হাব ও ফেব্রিলাইফের সঙ্গে চুক্তি করছে।

স্বাস্থ্যসেবা, শরীরচর্চা, ফ্যাশন ও ডাইনিংসহ বিভিন্ন খাতে কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে নতুন উদ্যোগ নিয়েছে আকিজ রিসোর্স।

এর অংশ হিসেবে সম্প্রতি শিল্প গ্রুপটির প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশীদার প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

আকিজ রিসোর্সের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

শিল্প গ্রুপটি সুখী, ইউনাইটেড হেলথকেয়ার, শান্তা লাইফ, অ্যালাইট ইন জেন, পারসোনা, ওয়েলনেস বাই মুন, জনস ফিটনেস হাব ও ফেব্রিলাইফের সঙ্গে চুক্তি করছে। এছাড়া ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট, অ্যাসকট দ্য রেসিডেন্স ঢাকাসহ বিভিন্ন রেস্তোরাঁ ও ক্যাফের সঙ্গেও যুক্ত হয়েছে।

আকিজ রিসোর্স জানিয়েছে, এ উদ্যোগের আওতায় শিল্প গ্রুপটির কর্মীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে বিশেষ করপোরেট মূল্য ও ছাড়ে বিভিন্ন সেবা নিতে পারবেন। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নির্বাচিত কিছু সেবায় ৩০-৪০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। অন্যদিকে অংশীদার হোটেলগুলোতে কক্ষ ভাড়ায় ৩০-৬০ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে।

আকিজ রিসোর্সের কমিউনিকেশন অ্যান্ড পার্টনারশিপ লিড মো. আশরাফুর রহমান বলেন, ‘কর্মীদের দৈনন্দিন জীবনকে আরো সহজ ও সুবিধাজনক করতে আমরা আমাদের অংশীদার ব্র্যান্ডের পরিসর আরো বাড়ানোর পরিকল্পনা করছি। এর মাধ্যমে কর্মীরা আরো বেশি সেবা গ্রহণের সুযোগ পাবেন।’

আরও