গ্রামাঞ্চল ও মফস্বলের ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পদ্ধতিতে অর্থায়নের সুবিধা দিতে ব্র্যাক ব্যাংক ও প্রিয়শপের মধ্যে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর হয়েছে। ফলে এখন থেকে এ ব্যবসায়ীরা ন্যূনতম কাগজপত্র জমা দিয়ে দ্রুততম সময়ে সহজে ঋণ সুবিধা পাবেন। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের এএমডি ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আবদুল মোমেন এবং প্রিয়শপের প্রতিষ্ঠাতা, এমডি ও সিইও আশিকুল আলম খান সুজন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন। অনুষ্ঠানে প্রিয়শপের সহপ্রতিষ্ঠাতা ও চিফ মার্কেটিং অফিসার দীপ্তি মণ্ডলসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি