১০-৩০ কাউন্ট কটন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত

বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতায় এসব কটন সুতা আমদানিতে এ সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানির বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দেয়া আদেশটি অধিকতর পর্যালোচনার জন্য স্থগিত করতে বলা হয়েছে

১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানিসংক্রান্ত আদেশ স্থগিতের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতায় এসব কটন সুতা আমদানিতে এ সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানির বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দেয়া আদেশটি অধিকতর পর্যালোচনার জন্য স্থগিত করতে বলা হয়েছে।

গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-৮ শাখা থেকে এ বিষয়ে একটি চিঠি দেয়া হয়েছে। চিঠিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গত ৭ সেপ্টেম্বরের আদেশটি অধিকতর পর্যালোচনার জন্য স্থগিত করার অনুরোধ জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতায় ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানিসংক্রান্ত আদেশটি অধিকতর পর্যালোচনার নিমিত্তে স্থগিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের গত ৭ সেপ্টেম্বরের আদেশ নং-৫১/২০২৬/কাস্টমস/৫১৯-এর সূত্র উল্লেখ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপপ্রধান (রফতানি-৮ শাখা) মোহাম্মদ খায়রুল আলম স্বাক্ষরিত চিঠিটি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

আরও