রফতানিমুখী হিমায়িত খাদ্য শিল্পের বিকাশে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এতে অংশ নিতে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে একটি চুক্তি করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। এ তহবিলের আওতায় উদ্যোক্তাদের সহজ অর্থায়ন সুবিধা দেবে ব্যাংকটি।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ ২-এর উদ্যোগে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নিয়ন্ত্রক সংস্থাটির নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (এসিডি ২) একেএম সাইদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির। মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে ছিলেন ডিএমডি ও সিবিও ড. মো. জাহিদ হোসেন এবং সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল হাকিম খান।