কোহিনূর কেমিক্যালসের ৭৫% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোহিনূর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের পর্ষদ সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৭৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোহিনূর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের পর্ষদ সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৭৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ।

তথ্যানুসারে সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে কোহিনূর কেমিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ টাকা ৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৩ টাকা ৭৪ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৫ টাকা ১৬ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৭ ডিসেম্বর বেলা ৩টা ১৫ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরের বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোহিনূর কেমিক্যালসের ইপিএস হয়েছে ১৫ টাকা ১২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ১৯ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬০ টাকা ৩৫ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পষর্দ।

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১২ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ৩৪ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৯ টাকা ৪৬ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৪০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পষর্দ। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ২০ শতাংশ স্টক লভ্যাংশ। সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৪০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পষর্দ। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ২০ শতাংশ স্টক লভ্যাংশ। সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোহিনূর কেমিক্যালস। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ ও বাকি ১৫ শতাংশ স্টক লভ্যাংশ।

১৯৮৮ সালে পুঁজিবাজারে আসা কোহিনূর কেমিক্যালসের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৭ কোটি ৭ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৮৭ কোটি ৭৪ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৭০ লাখ ৭০ হাজার ৮১২। এর ৫০ দশমিক ৫৭ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৩ দশমিক ৯৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক শূন্য ৪ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৩৫ দশমিক ৪৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বৃহস্পতিবার কোহিনূর কেমিক্যালসের শেয়ার সর্বশেষ ৫৭৮ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে কোম্পানিটির শেয়ার ৪৬৫ টাকা থেকে ৬১০ টাকার মধ্যে ওঠানামা করেছে।

আরও