জনতা ব্যাংকে ডিএমডি হিসেবে পদোন্নতি পেলেন আব্দুল মতিন

আব্দুল মতিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং ব্যাংকিং বিষয়ে এমবিএ সম্পন্ন করেন।

জনতা ব্যাংক পিএলসিতে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. আব্দুল মতিন। এর আগে তিনি প্রধান কার্যালয়ের ক্রেডিট ও মানবসম্পদ বিভাগে জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আব্দুল মতিন ১৯৯৩ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার (ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট) হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকটির প্রধান কার্যালয়সহ শাখা পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। আব্দুল মতিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং ব্যাংকিং বিষয়ে এমবিএ সম্পন্ন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) ডিপ্লোম্যাট অ্যাসোসিয়েট এবং ইনফরমেশন টেকনোলজি বিষয়ে সিসকো সার্টিফায়েড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট (সিসিএনএ)।

আরও