সিটিগ্রুপের পূর্বাভাস

মার্কিন শুল্ক শিথিল হওয়ায় ধীরে কমবে তামার দাম

বিশ্ববাজারে আগামী তিন মাসে তামার দামের পতন আগের পূর্বাভাসের তুলনায় ধীরগতিতে হতে পারে।

বিশ্ববাজারে আগামী তিন মাসে তামার দামের পতন আগের পূর্বাভাসের তুলনায় ধীরগতিতে হতে পারে। কারণ গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু শুল্ক শিথিল করেছেন। এছাড়া দরপতনের পর চীন ধাতবপণ্যটির ক্রয় বাড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মজুদ নীতির কারণে পুনর্ব্যবহারযোগ্য তামার সরবরাহ সংকুচিত হয়েছে। এটিও উল্লেখযোগ্য দরপতন না হওয়ার অন্যতম কারণ। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সিটিগ্রুপ। খবর রয়টার্স।

বিবৃতি অনুযায়ী, এর আগে ধারণা করা হয়েছিল বড় বিনিয়োগকারীরা তামার বিক্রি দ্রুত বাড়াবেন। তবে বর্তমান প্রেক্ষাপটে বাজারে বড় ধরনের দরপতনের ঝুঁকি নেই বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। তাই ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে তামার দামের ধীরে পতন ঘটবে।

ব্যাংকটি আগামী তিন মাসের জন্য তামার মূল্য পূর্বাভাস বাড়িয়ে টনপ্রতি ৮ হাজার ৮০০ ডলার করেছে। এর আগে ৭ এপ্রিল ট্রাম্পের শুল্ক ঘোষণার পর পূর্বাভাস কমিয়ে ৮ হাজার ডলার করেছিল সিটিগ্রুপ।

প্রতিষ্ঠানটি আরো জানায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তামার গড় দাম হতে পারে টনপ্রতি ৯ হাজার ডলার।

তবে সিটিগ্রুপ জানিয়েছে, আগামী তিন-ছয় মাস তামার বাজার নিম্নমুখী থাকার ঝুঁকিও কিছুটা আছে। কারণ মার্কিন শুল্কের প্রভাবে ব্যবহার উৎপাদন কার্যক্রম কমবে। বিশেষ করে চীনের মতো উৎপাদন কেন্দ্রগুলোর ওপর ১৪৫ শতাংশ শুল্ক এ পতন ত্বরান্বিত করতে পারে।

আরও