আকিজ বোর্ড সম্প্রতি ময়মনসিংহে তাদের প্রথম ‘এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার’ চালু করেছে। ফলে স্থানীয় গ্রাহক, স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, ফার্নিচার প্রস্তুতকারক ও ডিলারদের কাছে প্যানেল বোর্ড ব্র্যান্ডটির বিভিন্ন পণ্য এবং ডেকোর সলিউশন সহজলভ্য হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ময়মনসিংহ সদরের নাটক ঘর লেন এলাকায় চালু হওয়া এ ডিসপ্লে সেন্টারটি পরিচালনায় রয়েছে মেসার্স লিটন ফার্নিচার। এখানে আবাসিক, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক ইন্টেরিয়রের জন্য বিভিন্ন ধরনের বোর্ড, সারফেস ফিনিশ, টেক্সচার ও রঙের নমুনা প্রদর্শন করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন পণ্যের ব্যবহারিক প্রয়োগ ও নকশাগত বৈশিষ্ট্য তুলনা করে দেখার সুবিধাও রয়েছে।
আকিজ বোর্ডের জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ময়মনসিংহের প্রথম এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টারটির মাধ্যমে গ্রাহকদের কাছে পণ্য-অভিজ্ঞতা আরো সহজলভ্য ও আকর্ষণীয় হবে। দর্শনার্থীরা এখানে পণ্যের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে জানতে ও নিজেদের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত সমাধান বেছে নিতে পারবেন।’
উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ বোর্ডের জেনারেল ম্যানেজার (অপারেশনস) শেখ জাকারিয়া নাসিম; ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) মো. মির্জা মাসুদ; অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস) মো. রফিকুল হাসান এবং সিনিয়র ম্যানেজার (সেলস) মুহাম্মাদ তাজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।