ডিজিপের সঙ্গে অনলাইন পেমেন্ট গেটওয়ে চুক্তি করল ইবিএল

পেমেন্ট সিস্টেম অপারেটর ডিজিপের সঙ্গে অনলাইন পেমেন্ট গেটওয়ে চুক্তি করেছে ইস্টার্ন ব্যাংক (ইবিএল)।

পেমেন্ট সিস্টেম অপারেটর ডিজিপের সঙ্গে অনলাইন পেমেন্ট গেটওয়ে চুক্তি করেছে ইস্টার্ন ব্যাংক (ইবিএল)। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল এবং এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং ডিজিপের পরিচালক শাফকত মাতিন। এ সময় উপস্থিত ছিলেন ইবিএলের এম-কমার্স ও ই-কমার্স বিভাগের প্রধান ফয়সাল এম ফাতেহ-উল ইসলাম, ডিজিপের প্রধান বিক্রয় কর্মকর্তা মো. মাসুদুজ্জামানসহ অন্যরা। —বিজ্ঞপ্তি

আরও