খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রার মান সর্বকালের সর্বনিম্ন স্তরে নেমেছে গত রোববার। এদিন খোলা বাজারে প্রতি ডলারের বিপরীতে ইরানি রিয়ালের বিনিময় হার ১ দশমিক ৯৫ মিলিয়নে ঠেকেছে। চলতি জুলাইয়ের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যেতে শুরু করে। এর পর থেকে মাত্র কয়েক দিনে রিয়ালের মান প্রায় ১০ শতাংশ কমেছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে চলমান বিরোধের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে ইরানের দাবি, মার্কিন সামরিক বাহিনী সাম্প্রতিক দিনগুলোয় দেশটির বেশকিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে দেশের দক্ষিণ উপকূল ও অভ্যন্তরীণ অঞ্চলের সেতু, রেলপথ ও একটি বিমানবন্দর। খবর এফটি