ব্রিটেনে চাকরি হারাতে পারেন দেড় লাখ মানুষ

যুক্তরাজ্যে চলতি বছর অন্তত ১ লাখ ৬৩ হাজার মানুষ চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

এর পেছনে মূল কারণ মধ্যপ্রাচ্য সংকট। অর্থনৈতিক পূর্বাভাস প্রদানকারী সংস্থা আইটেম ক্লাবের সাম্প্রতিক প্রতিবেদনে এ চিত্র ফুটে উঠেছে। সংস্থাটি বলছে, চলমান উত্তেজনার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ ওয়েলস ও হাম্বারের মতো নিম্ন আয়ের অঞ্চলগুলো। এসব এলাকা মূলত উৎপাদন ও নির্মাণ শিল্পের ওপর নির্ভরশীল। বর্তমানে উচ্চ জ্বালানি খরচ ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার কারণে এসব শিল্প চরম ঝুঁকিতে রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে দক্ষিণ ওয়েলসে প্রায় ৫ হাজার ৭০০ এবং হাম্বারে ২ হাজার ৮০০ মানুষ কাজ হারাতে পারেন। খবর দ্য গার্ডিয়ান

আরও