ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্যালভো কেমিক্যালের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৪৬ শতাংশ। এতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
তথ্য অনুসারে, গতকাল কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ২৬ টাকা ৬০ পয়সায়, আগের কার্যদিবসে যা ছিল ২৪ টাকা ৩০ পয়সা।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪৯ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ২৪ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ।