বার্ষিক ১২ টন কার্বন ডাই-অক্সাইড শোষণযোগ্য পাইলট প্রকল্প চালু করেছে সৌদি আরামকো

সরাসরি বায়ু থেকে কার্বন ক্যাপচার (ডিএসি) প্রযুক্তির পাইলট প্রকল্প চালু করেছে বিশ্বের শীর্ষস্থানীয় জ্বালানি তেল উত্তোলনকারী প্রতিষ্ঠান সৌদি আরামকো।

সরাসরি বায়ু থেকে কার্বন ক্যাপচার (ডিএসি) প্রযুক্তির পাইলট প্রকল্প চালু করেছে বিশ্বের শীর্ষস্থানীয় জ্বালানি তেল উত্তোলনকারী প্রতিষ্ঠান সৌদি আরামকো। এ প্রকল্পের মাধ্যমে বায়ু থেকে বার্ষিক ১২ টন কার্বন ডাই-অক্সাইড শোষণ করে তা মাটিতে সংরক্ষণ করা হবে, যা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রকল্পটি সৌদি আরবের জুবাইল অঞ্চলে অবস্থিত এবং এটি আরামকোর কার্বন নিরপেক্ষতার লক্ষ্য অর্জনে সহায়ক হবে। আরামকো ছাড়াও এক্সনমবিল ও অক্সিডেন্টাল পেট্রোলিয়ামের (অক্সি) মতো বৃহৎ জ্বালানি তেল উত্তোলন কোম্পানিগুলোও ডিএসি প্রকল্প হাতে নিয়েছে। অক্সি যুক্তরাষ্ট্রের টেক্সাসে বিশ্বের বৃহত্তম ডিএসি প্লান্ট তৈরি করছে। দ্য ন্যাশনাল

আরও