জুলাই-মার্চ

বিএসআরএমের দুই কোম্পানির আয় ও মুনাফা বেড়েছে

চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিলস লিমিটেডের আয় বেড়েছে।

চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিলস লিমিটেডের আয় বেড়েছে। আয় বাড়ার পাশাপাশি এ সময়ে তাদের নিট মুনাফাও বেড়েছে। কোম্পানি দুটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বিএসআরএম লিমিটেড: চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে বিএসআরএম লিমিটেডের আয় হয়েছে ৬ হাজার ৯৩৭ কোটি ৫৮ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৬ হাজার ৩১৬ কোটি ৪৬ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৬২১ কোটি ১২ লাখ টাকা বা ৯ দশমিক ৮৩ শতাংশ।

আলোচ্য সময়ে বিএসআরএম লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪২৭ কোটি ১৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৩৩ কোটি ৩৯ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৯৩ কোটি ৭৪ লাখ টাকা বা ২৮ দশমিক ১১ শতাংশ। তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ১৭ পয়সা।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে বিএসআরএম লিমিটেডের আয় হয়েছে ২ হাজার ৯১৮ কোটি ৪৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ২ হাজার ৩২১ কোটি ৩৭ লাখ টাকা। আলোচ্য সময়ে বিএসআরএম লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৮৮ কোটি ৫৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৫৩ কোটি ৭১ লাখ টাকা। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৫৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৯২ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬০ টাকা ৪৭ পয়সায়।

বিএসআরএম স্টিলস লিমিটেড: চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে বিএসআরএম স্টিলস লিমিটেডের আয় হয়েছে ৭ হাজার ৪০২ কোটি ২৮ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৬ হাজার ৩৭৮ কোটি ৬৪ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ১ হাজার ৪১ কোটি ৬৪ লাখ টাকা বা ১৬ দশমিক ৩৩ শতাংশ।

আলোচ্য সময়ে বিএসআরএম স্টিলস লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৪২ কোটি ৯৮ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৭৯ কোটি ৩৪ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৬৩ কোটি ৬৪ লাখ টাকা বা ২২ দশমিক ৭৮ শতাংশ। তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯ টাকা ১২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৪৩ পয়সা।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে বিএসআরএম স্টিলস লিমিটেডের আয় হয়েছে ৩ হাজার ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ২ হাজার ৭৪৭ কোটি ৩৮ লাখ টাকা। আলোচ্য সময়ে বিএসআরএম স্টিলস লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৬৭ কোটি ৪৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১২৪ কোটি ৭৪ লাখ টাকা। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৪৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৩২ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮৫ টাকা ৭৭ পয়সায়।

আরও