২৭তম এজিএম

ব্যাংক এশিয়ার ১৭% লভ্যাংশ অনুমোদন

ব্যাংক এশিয়া পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

ডিজিটাল প্লাটফর্মে বৃহস্পতিবার এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী। সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ঘোষিত ১৭ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেন, যার মধ্যে ৮ দশমিক ৫ শতাংশ নগদ এবং ৮ দশমিক ৫ শতাংশ স্টক লভ্যাংশ। ব্যাংক এশিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান জাকিয়া রউফ চৌধুরী, পরিচালক ও বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন; পরিচালক এনাম চৌধুরী, রোমানা রউফ চৌধুরী, ফারহানা হক, নাফিস খন্দকার ও ফারজানা খান; পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মো. আতাউর রহমান এবং পরিচালক ও বোর্ড ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান সাবেত নাঈম চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন এবং কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) জাহিদ হাসানসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের সার্বিক কার্যক্রম ও ব্যবসায়িক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের হিসাব প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করেন।

আরও