আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে চীনের গাড়ির ব্র্যান্ডগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতায় টিকতে না পেরে এমন ধাক্কা খেয়েছে প্রতিষ্ঠানটি।
মুনাফার ঘাটতি মেটাতে ও ব্যবসার খরচ কমাতে এখন গণছাঁটাইয়ের কথা ভাবছে ফক্সওয়াগন কর্তৃপক্ষ। জানা গেছে, প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রতিষ্ঠানটি হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে।
বাজার বিশ্লেষকদের মতে, সামনে চীনা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে টিকে থাকতে ফক্সওয়াগনকে আরো কঠিন কিছু বাণিজ্যিক সিদ্ধান্ত নিতে হতে পারে। খবর সিএনএন