বিশ্ববাজারে তামার দামে সামান্য পরিবর্তন

বিশ্ববাজারে তামার দাম সামান্য পরিবর্তন হয়েছে। এক্ষেত্রে ভূমিকা রেখেছে মার্কিন সুদহার কমানোর সময়সূচি নিয়ে অনিশ্চয়তা ও চীনের নতুন প্রণোদনা নীতি নিয়ে সংশয়।

বিশ্ববাজারে তামার দাম সামান্য পরিবর্তন হয়েছে। এক্ষেত্রে ভূমিকা রেখেছে মার্কিন সুদহার কমানোর সময়সূচি নিয়ে অনিশ্চয়তা ও চীনের নতুন প্রণোদনা নীতি নিয়ে সংশয়। খবর বিজনেস রেকর্ডার।

সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে গতকাল সর্বাধিক লেনদেন হওয়া তামার চুক্তিমূল্য দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে পৌঁছেছে টনপ্রতি ৭৯ হাজার ৯৭০ ইউয়ানে (১১ হাজার ২৩৩ ডলার ৩২ সেন্ট)। একই দিনে লন্ডন মেটাল এক্সচেঞ্জে তিন মাসে সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ১ শতাংশ কমে নেমেছে টনে ৯ হাজার ৯৬৫ ডলারে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান জেরোম পাওয়েল মঙ্গলবার বলেন, ‘মূল্যস্ফীতি ও চাকরির বাজারের ঝুঁকি সামাল দিতে ফেডকে ভারসাম্য বজায় রাখতে হবে।’

তবে ফেডের অন্য কর্মকর্তাদের বক্তব্যে নীতিগত বিভক্তির ইঙ্গিত পাওয়া গেছে। এতে চলতি বছর আর সুদহার কমানো হবে কিনা তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

চীন টানা চার মাস ধরে সুদহার অপরিবর্তিত রেখেছে। এতে বেইজিং নতুন কোনো প্রণোদনা দেবে কিনা তা নিয়ে সংশয় আরো বেড়েছে।

আরও