ব্রাজিলের অভ্যন্তরীণ বাজারে কফির মূল্যবৃদ্ধির পূর্বাভাস

ব্রাজিলের খুচরা বাজারে প্রক্রিয়াজাত কফির দাম আগস্টের শুরুতে গড়ে ১২ শতাংশ কমেছিল।

ব্রাজিলের খুচরা বাজারে প্রক্রিয়াজাত কফির দাম আগস্টের শুরুতে গড়ে ১২ শতাংশ কমেছিল। তবে সম্প্রতি দেশটিতে আবার বাড়ছে কফি বিনের দাম। এর প্রভাবে ব্রাজিলে প্রক্রিয়াজাত কফির দাম আবারো ঊর্ধ্বমুখী হতে পারে বলে আশঙ্কা করছে দেশটির কফি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন। খবর রয়টার্স।

সংগঠনটির নির্বাহী পরিচালক সেলিরিও ইনাসিও জানিয়েছেন, গত তিন সপ্তাহে আন্তর্জাতিক বাজারে কফি বিনের দাম আবার বাড়ছে। নিউইয়র্কের আইসিই এক্সচেঞ্জে গতকাল প্রতি পাউন্ড অ্যারাবিকা কফি বিক্রি হয়েছে ৩ ডলার ৮২ সেন্টে। এর প্রভাব পড়েছে ব্রাজিলের অভ্যন্তরীণ বাজারেও। এ সময়ের (মঙ্গলবার পর্যন্ত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী) মধ্যে কফি বিনের দাম প্রায় ২৫ শতাংশ বেড়ে প্রতি ব্যাগে (৬০ কেজি) দাঁড়িয়েছে ২ হাজার ১৯১ রিয়ালে।

তিনি বলেন, ‘এখনো ভোক্তা পর্যায়ে তেমন প্রভাব পড়েনি। কিন্তু বাজারে চলমান পরিস্থিতি বজায় থাকলে সামনের দিনগুলোয় খুচরা বাজারে আরো ঊর্ধ্বমুখী হতে পারে কফির দাম।’

বিশ্বের সর্ববৃহৎ কফি উৎপাদক ও রফতানিকারক দেশ ব্রাজিল। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় বৃহত্তম ভোক্তা দেশও। চলতি আগস্টে দেশটিতে প্রক্রিয়াজাত কফি কেজিপ্রতি গড়ে ৫৮ দশমিক ৯৯ রিয়ালে বিক্রি হয়েছে, যা মে মাসের তুলনায় ১২ শতাংশ কম। মে মাসে দাম ছিল কেজিপ্রতি প্রায় ৭০ রিয়াল।

আরও