ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বীমা শিল্পে ‘এএএ’ রেটিংপ্রাপ্ত ইউনাইটেড ইন্স্যুরেন্স চার দশকের বেশি সময়ের যাত্রাকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করছে। প্রবৃদ্ধি, উৎকর্ষ ও সেবার প্রতি কোম্পানির অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন এ প্রতিষ্ঠাবার্ষিকী।

ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাজধানীর গুলশান-২-এ কোম্পানির নিবন্ধিত ও প্রধান কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান, উদ্যোক্তা ও পরিচালক, শুভানুধ্যায়ী, মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বীমা শিল্পে ‘এএএ’ রেটিংপ্রাপ্ত ইউনাইটেড ইন্স্যুরেন্স চার দশকের বেশি সময়ের যাত্রাকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করছে। প্রবৃদ্ধি, উৎকর্ষ ও সেবার প্রতি কোম্পানির অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন এ প্রতিষ্ঠাবার্ষিকী।

-সংবাদ বিজ্ঞপ্তি

আরও