প্রতিষ্ঠানগুলো হলো আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও প্রিমিয়ার ব্যাংক পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
আইডিএলসি ফাইন্যান্স: আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ সভা ২৮ জুলাই বেলা ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৫৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৪৬ পয়সায়।
২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্সের ইপিএস হয়েছে ৪ টাকা ৮২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৬৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৮ টাকা ২৬ পয়সায়।
২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্সের ইপিএস হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৬১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৫ টাকা ৭১ পয়সায়।
শাহ্জালাল ইসলামী ব্যাংক: শাহ্জালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভা ২২ জুলাই বিকাল ৫টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৩ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৭ পয়সায়।
২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ৫২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২২ পয়সাা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৯ পয়সায়।
প্রিমিয়ার ব্যাংক: প্রিমিয়ার ব্যাংকের পর্ষদ সভা ২২ জুলাই বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি ব্যাংকটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে প্রিমিয়ার ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৮ টাকা ৫ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ১ টাকা ৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৯ পয়সায়।
২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়ানি ব্যাংকটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে প্রিমিয়ার ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৩৭ পয়সা।
২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে প্রিমিয়ার ব্যাংকের ইপিএস হয়েছে ৩ টাকা ৩৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ১৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৮ পয়সা।