এলএমইতে টিনের দাম বেড়ে প্রায় তিন বছরের সর্বোচ্চে

কঙ্গোতে অবস্থিত বিশ্বের তৃতীয় বৃহত্তম খনি থেকে টিন উত্তোলনকারী কোম্পানি আলফামিন রিসোর্সেসের পরিচালিত বিসিয়ে মাইন।

কঙ্গোতে অবস্থিত বিশ্বের তৃতীয় বৃহত্তম খনি থেকে টিন উত্তোলনকারী কোম্পানি আলফামিন রিসোর্সেসের পরিচালিত বিসিয়ে মাইন। দেশটিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এর প্রভাবে গতকাল লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) টিনের দাম বেড়ে প্রায় তিন বছরের সর্বোচ্চে পৌঁছেছে। খবর রয়টার্স ও ইন্টারন্যাশনাল টিন অ্যাসোসিয়েশন।

এলএমইতে তিন মাসের সরবরাহ চুক্তিতে শুক্রবার টিনের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৩৭ হাজার ১০০ ডলারে, যা ২০২২ সালের ৮ জুনের পর সর্বোচ্চ।

এর আগে আলফামিন রিসোর্সেস ১৩ মার্চ এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক সময়ে বিদ্রোহী গোষ্ঠীগুলো খনির দিকে অগ্রসর হচ্ছে। ফলে অস্থায়ীভাবে খনির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

বিসিয়ে খনি কোম্পানিটি ২০২৪ সালে ১৭ হাজার ৩০০ টন টিন-ইন-কনসেনট্রেট উৎপাদন করেছে, যা বিশ্বব্যাপী খনি থেকে আহরণ করা মোট টিন সরবরাহের প্রায় ৬ শতাংশ।

আরও