মালয়েশিয়ায় আকিজ বোর্ড ও আকিজ ডোরের ‘ইভলভ বিয়ন্ড বিজনেস কনফারেন্স’ অনুষ্ঠিত

আকিজ বশির গ্রুপের দুটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড আকিজ বোর্ড ও আকিজ ডোর সফলভাবে আয়োজন করেছে ‘ইভলভ বিয়ন্ড বিজনেস কনফারেন্স ২০২৬’। আজ আকিজ বশির গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান মালয়েশিয়ার রবিন রিসোর্স এ বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে আকিজ বোর্ড, আকিজ ডোর, রবিন রিসোর্সের ব্যবসায়িক সহযোগী, ডিলার ও প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিসহ ৮০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

গেন্টিং হাইল্যান্ডসের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, বারজায়া টাইমস স্কয়ার হোটেলের প্রাণবন্ত পরিবেশ এবং মালয়েশিয়ার শান্ত-স্নিগ্ধ আবহে অংশগ্রহণকারীরা কৌশলগত আলোচনা, সাংস্কৃতিক বৈচিত্র্য ও আনন্দঘন নানা আয়োজনের এক অনন্য সমন্বয় উপভোগ করেন।

সম্মেলনে আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন ডিলারদের অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করেন। পাশাপাশি তিনি ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারত্ব আরো শক্তিশালী করার বিষয়ে গ্রুপের কৌশলগত অগ্রাধিকার তুলে ধরেন।

তিনি বলেন, আকিজ বোর্ড সবসময়ই উদ্ভাবনে বিশ্বাস করে। সম্প্রতি আমরা সিনক্রো মেলামাইন বোর্ড, আল্টিম্যাট বোর্ড, ম্যাচিং ডিজিটাল এজ ব্যান্ড এবং ডিপ এম্বসড বোর্ড বাজারে নিয়ে এসেছি। গ্রাহকদের বহুমুখী চাহিদা পূরণে শিগগিরই আমরা ফার্নিচার কম্পোনেন্টস এবং ডেনসিফাইড উড নিয়ে আসব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামসুদ্দিন আহমেদ, জেনারেল ম্যানেজার (অপারেশনস) শেখ জাকারিয়া নাসিম, জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ নজরুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রোডাকশন) শেখ মোহাম্মদ মিজানুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ মির্জা মাসুদ এবং প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল চারটি নতুন ও উদ্ভাবনী পণ্যের উন্মোচন। এর মধ্যে রয়েছে বাস্তব কাঠের মতো স্পর্শ ও অনুভূতি দেয়া সিনক্রো মেলামাইন বোর্ড, ওয়েভি ও স্কয়ার প্যাটার্নের ডিপ এম্বসড বোর্ড, উন্নত ম্যাট ফিনিশের আল্টিম্যাট বোর্ড এবং যেকোনো রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ডিজিটাল এজ ব্যান্ড।

এ নতুন পণ্যগুলো একসঙ্গে আকিজ বোর্ডের উন্নত প্রযুক্তি, নান্দনিকতা ও ডিজাইননির্ভর সারফেস সল্যুশনে গ্রাহকের চাহিদা পূরণের সক্ষমতাকে আরো সুদৃঢ় করেছে। উদ্ভাবন, গুণগত মান ও গ্রাহকের বহুমুখী চাহিদাকে অগ্রাধিকার দিয়ে আকিজ বোর্ড ভবিষ্যতের আধুনিক ফার্নিচার ও ইন্টেরিয়র শিল্পের জন্য আরো উন্নত সমাধান নিয়ে কাজ করে যাচ্ছে।- সংবাদ বিজ্ঞপ্তি

আরও