৩ লাখ কোটি ডলার ছাড়িয়েছে অ্যালফাবেটের বাজার মূলধন

অ্যালফাবেটের বাজার মূলধন ৩ শতাংশেরও বেশি বেড়ে ৩ ট্রিলিয়ন বা ৩ লাখ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

অ্যালফাবেটের বাজার মূলধন ৩ শতাংশেরও বেশি বেড়ে ৩ ট্রিলিয়ন বা ৩ লাখ কোটি ডলার ছাড়িয়ে গেছে। ফলে এনভিডিয়া, মাইক্রোসফট ও অ্যাপলের পর বিশ্বের চতুর্থ মূল্যবান কোম্পানি হয়ে উঠেছে গুগলের প্যারেন্ট প্রতিষ্ঠানটি। চলতি মাসে মার্কিন একটি ফেডারেল আদালত জানিয়েছেন, অ্যান্টিট্রাস্ট মামলার অংশ হিসেবে ইন্টারনেট ব্রাউজার বিক্রি করতে হবে না গুগলকে। ওই রায়ের পর কোম্পানির শেয়ারদর ক্রমে বাড়তে থাকে। এর মধ্যে সর্বোচ্চে ওঠে গত সোমবার। সব মিলিয়ে গত এক বছরে অ্যালফাবেটের শেয়ারের দাম ১৪০ ডলার ৫৩ সেন্ট থেকে ২৫২ ডলার ৪১ সেন্টের মধ্যে ওঠানামা করেছে। খবর আনাদোলু

আরও