শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রের অভিজ্ঞতা দিতে বিকাশের নতুন উদ্যোগ ‘বি হাইভ’

ইন্টার্নশিপের মতো প্রচলিত ধারার বাইরে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে করপোরেট খাতের সংযোগ তৈরিতে ‘বি হাইভ’ শীর্ষক ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে বিকাশ।

ইন্টার্নশিপের মতো প্রচলিত ধারার বাইরে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে করপোরেট খাতের সংযোগ তৈরিতে ‘বি হাইভ’ শীর্ষক ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে বিকাশ। দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা দ্বিতীয় ও তৃতীয় বর্ষে থাকতেই এ সুযোগ নিতে পারবেন। এ লক্ষ্যে সম্প্রতি ১৮টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮০ শিক্ষার্থী বিষয়ভিত্তিক সেশনে অংশগ্রহণ, অফিস পরিদর্শন ও প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সরাসরি ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশগ্রহণ করেন। চার দিনব্যাপী এ প্রোগ্রামে চারটি ভাগে শিক্ষার্থীরা দেশসেরা এ ফিনটেক প্রতিষ্ঠানটিকে কাছ থেকে দেখার ও জানার সুযোগ পান।

বর্তমানে বিকাশের ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম ‘জেন নেক্সট লিডার’-এর মাধ্যমে ফ্রেশ গ্র্যাজুয়েটদের ক্যারিয়ারে সর্বোচ্চ গ্রোথ নিশ্চিত করা হয়। পাশাপাশি, পেইড ইন্টার্নশিপ প্রোগ্রাম ‘বি নেক্সট’ পরিচালনার মাধ্যমে কোম্পানির প্রকল্পগুলোর সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয় প্রতিষ্ঠানটি। ‘বি-এইস’ ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রামটি নির্বাচিত শিক্ষার্থীদের কৌশলগত অংশীদার হিসেবে মনোনীত করে, যা বিকাশ ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগ তৈরি করে। —বিজ্ঞপ্তি

আরও