ইউরোপে রফতানি কমায় রাশিয়ায় উদ্বৃত্ত বেড়েছে প্রাকৃতিক গ্যাসের

বিশ্বে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস মজুদকারী দেশ রাশিয়া। বর্তমানে ইউরোপে রফতানি ব্যাপকভাবে কমে যাওয়ায় জ্বালানি পণ্যটির উদ্বৃত্ত পরিস্থিতির মুখোমুখি হয়েছে রাশিয়া।

বিশ্বে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস মজুদকারী দেশ রাশিয়া। বর্তমানে ইউরোপে রফতানি ব্যাপকভাবে কমে যাওয়ায় জ্বালানি পণ্যটির উদ্বৃত্ত পরিস্থিতির মুখোমুখি হয়েছে রাশিয়া। দেশটির সরকারি কর্তৃপক্ষ ও বিভিন্ন কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, এ উদ্বৃত্ত গ্যাস ব্যবহারের জন্য ডাটা সেন্টারসহ বিকল্প মাধ্যমগুলোর সম্ভাবনাকে খতিয়ে দেখছে রাশিয়া।

বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি গ্যাজপ্রম ২০১৮-১৯ সালে ইউরোপে প্রতি বছর ১৭ হাজার ৫০০ থেকে ১৮ হাজার কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাস রফতানি করত। তবে ইউক্রেন যুদ্ধের কারণে ২০২৪ সালে তা নেমে এসেছে মাত্র ৩ হাজার ২০০ কোটিতে। চলতি বছর ইউক্রেন হয়ে গ্যাস পরিবহন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় এ মাত্রা কমে আরো অর্ধেকে নেমে আসতে পারে।

সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে রাশিয়ার ফার ইস্ট ও আর্কটিক অঞ্চলের উন্নয়নমন্ত্রী আলেক্সেই চেকুনকভ বলেন, ‘আগে প্রতিদিন ৫০ কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাস পশ্চিমা দেশগুলোয় পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হতো। এখন তা উল্লেখযোগ্য হারে কমেছে।’

চেকুনকভ আরো জানান, বড় বিনিয়োগকারীরা বর্তমানে প্রাকৃতিক গ্যাস-ভিত্তিক রাসায়নিক শিল্পে আগ্রহী। সেই সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-চালিত ডাটা সেন্টারের জন্য বিদ্যুৎ উৎপাদনেও এ গ্যাস ব্যবহারের সুযোগ রয়েছে। কারণ বিশ্বব্যাপী এ ধরনের ডাটা সেন্টারের জন্য জ্বালানির চাহিদা বেড়েছে।

আরও