ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সম্প্রতি এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১-২৬ সালের ফোর্ড ব্রঙ্কো ও ২০২১-২৪ সালের ফোর্ড এজ মডেলের কিছু গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেমের একটি অভ্যন্তরীণ অংশ অতিরিক্ত গরম হয়ে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে। এতে গাড়ি রিভার্স করার সময় রিয়ারভিউ ক্যামেরার ছবি দেখা নাও যেতে পারে। এছাড়া ২০২০-২২ সালের ফোর্ড এস্কেপ, লিঙ্কন করসেয়ার এবং ২০২০-২৪ সালের লিঙ্কন এভিয়েটর ও এক্সপ্লোরার মডেলে উল্টো বা বিকৃত রিয়ারভিউ ছবি দেখানোর ঝুঁকি রয়েছে। খবর এপি