সিবিওটিতে বেড়েছে খাদ্যশস্যের দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো বিশ্বব্যাপী শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর করেননি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো বিশ্বব্যাপী শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর করেননি। এছাড়া বিশ্বের বিভিন্ন অঞ্চলে ফলন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে শুক্রবার শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সব ধরনের খাদ্যশস্যের দাম বেড়েছে। বিজনেস রেকর্ডার।

সিবিওটিতে সাপ্তাহিক লেনদেনের শেষদিনে ভুট্টার দাম দশমিক ৯ শতাংশ বেড়েছে। প্রতি বুশেলের (৬০ পাউন্ড) মূল্য পৌঁছেছে ৪ ডলার ৯৭ সেন্টে। এদিন সয়াবিনের দাম ১ শতাংশ বেড়ে বুশেলপ্রতি ১০ ডলার ৪০ সেন্টে স্থির হয়েছে।

সিবিওটিতে গত শুক্রবার গমের দাম বেড়েছে ২ দশমিক ১ শতাংশ। বুশেলপ্রতি মূল্য স্থির হয়েছে ৫ ডলার ৯০ সেন্টে।

ইউরোপের একজন শস্য ব্যবসায়ী বলেন, ‘সম্প্রতি ডলার সূচক কমেছে। এছাড়া আবহাওয়া পরিস্থিতি নিয়ে উদ্বেগ শস্যবাজার ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে ভূমিকা রাখছে।’

তিনি জানান, ফ্রান্সে কম উৎপাদন গম বাজারে প্রভাব ফেলেছে। এছাড়া রাশিয়া ও যুক্তরাষ্ট্রে ঠাণ্ডা আবহাওয়ার পূর্বাভাসও দাম বাড়ার অন্যতম কারণ।

আরও