চলতি বছরের গত জুন মাসে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ। মে মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ০৫ শতাংশ। ২০২৪ সালে জুন মাসে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এ তথ্য প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
মূল্যস্ফীতির এ পতনের প্রধান কারণ খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের দামের হ্রাস। খাদ্যপণ্যে মূল্যস্ফীতি জুন মাসে নেমে এসেছে ৭.৩৯ শতাংশে, যা গত মাসে ছিল ৮.৫৯ শতাংশ। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমায় সাধারণ মানুষ স্বস্তি পেয়েছে।
অপরদিকে, খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি সামান্য কমে ৯.৩৭ শতাংশ হয়েছে— যা মে মাসে ছিল ৯.৪২ শতাংশ।