২০২৬ সালে থাইল্যান্ডের চাল রফতানি কমার পূর্বাভাস

থাইল্যান্ডে আগামী বছর চাল রফতানি কমে ৭০ লাখ টনে নেমে যেতে পারে।

থাইল্যান্ডে আগামী বছর চাল রফতানি কমে ৭০ লাখ টনে নেমে যেতে পারে। দেশটির কমার্স মিনিস্ট্রির প্রকাশিত এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেয়া হয়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি বছরের এখন পর্যন্ত ডলারের বিপরীতে বাথের বিনিময় হার ১০ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এছাড়া ভারত থেকে সরবরাহ বৃদ্ধির কারণে থাইল্যান্ডের চাল রফতানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলছে। খবর বিজনেস রেকর্ডার।

থাইল্যান্ডে ২০২৫ সালে চাল রফতানি ৭৮ লাখ ৮০ হাজার থেকে ৮০ লাখ টনের মধ্যে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বছর শেষে ঊর্ধ্বমুখী চাহিদার কারণে এটি দেশটির সরকার নির্ধারিত ৭৫ লাখ টনের লক্ষ্যমাত্রা ছাড়াবে বলে জানিয়েছেন হেড অব ফরেন ট্রেড ডিপার্টমেন্ট আরাদা ফুয়াংতং। তবে এ পরিমাণ গত বছরের প্রায় এক কোটি টন রফতানির তুলনায় উল্লেখযোগ্য কম।

তিনি আরো জানান, বিশ্বব্যাপী পর্যাপ্ত উৎপাদন, সরকারি মজুদ থেকে ভারতের চাল রফতানি বৃদ্ধি এবং ফিলিপাইনের আমদানি স্থগিত এর পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। আরাদা বলেন, ‘বিশ্ববাজারে চালের বড় দরপতন এবং বাথের বিনিময় হার বৃদ্ধির কারণে চলতি বছর চালের রফতানি মূল্য কমেছে।’

ভিয়েতনামের সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ১১ মাসে (জানুয়ারি-নভেম্বর) থাইল্যান্ড থেকে চাল রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ কমে ৭৩ লাখ টনে নেমে এসেছে। একই সময়ে রফতানিমূল্য কমেছে ৩০ দশমিক ৩ শতাংশ।

আরও