এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১৪৬ কোটি ২৩ লাখ ৪০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, ফাইন ফুডস, সামিট অ্যালায়েন্স পোর্ট, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ, সিটি ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, আইপিডিসি ফাইন্যান্স, ম্যারিকো বাংলাদেশ ও রিলায়েন্স ইন্স্যুরেন্স।
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের সবচেয়ে বেশি ৩৭ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৮৪ টাকা ৯০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ৩৪ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৮২ টাকা ২০ পয়সায়। তৃতীয় সর্বোচ্চ সামিট অ্যালায়েন্স পোর্টের ১৭ কোটি ৭৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৫৫ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজের ১৫ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৬ টাকা ৬০ পয়সায়।
গত সপ্তাহে ব্লক মার্কেটে সিটি ইন্স্যুরেন্সের ১৪ কোটি ৮৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১১২ টাকা ৯০ পয়সায়। ব্র্যাক ব্যাংকের ৬ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৩ টাকা ৩০ পয়সায়। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৫ কোটি ৬৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১১৭ টাকা ৭০ পয়সায়।
এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে আইপিডিসি ফাইন্যান্সের ৪ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩২ টাকা ২০ পয়সায়। ম্যারিকো বাংলাদেশের ৪ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ২ হাজার ৭২১ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৪ কোটি ৭২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১১৩ টাকা ৪০ পয়সায়।