ব্লক মার্কেটে ১৮০ কোটি টাকার লেনদেন

ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে ইউসিবির সবচেয়ে বেশি ৯৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১৭৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১৫৩ কোটি টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইউসিবি, গ্রিন ডেল্টা, ব্র্যাক ব্যাংক, সায়হাম টেক্সটাইল, যমুনা ব্যাংক, সিটি ইন্স্যুরেন্স, পূবালী ব্যাংক, এমটিবি, ইটিএল ও জিকিউ বলপেনের শেয়ার।

ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে ইউসিবির সবচেয়ে বেশি ৯৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৯ টাকা ১০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ গ্রিন ডেল্টার ১১ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬২ টাকা ২০ পয়সায়। তৃতীয় সর্বোচ্চ ব্র্যাক ব্যাংকের ১১ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৬৭ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ সায়হাম টেক্সটাইলের ৬ কোটি ৪৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৪ টাকা ৫০ পয়সায়।

গত সপ্তাহে ব্লক মার্কেটে যমুনা ব্যাংকের ৫ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৩ টাকা ৫০ পয়সায়। সিটি ইন্স্যুরেন্সের ৪ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৩০ টাকা ৫০ পয়সায়। পূবালী ব্যাংকের ৪ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪২ টাকা ৯০ পয়সায়।

এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে এমটিবির ৩ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১২ টাকা ৭০ পয়সায়। ইটিএলের ৩ কোটি ৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ১৩ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে জিকিউ বলপেনের ২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫৯১ টাকা ৪০ পয়সায়।

আরও