ইসরায়েলের তেল আবিবের অফিস সাময়িক বন্ধ করল মেটা

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের তীব্রতা বৃদ্ধির মুখে ইসরায়েলের তেল আবিবে অবস্থিত কার্যালয়টি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রযুক্তি জায়ান্ট মেটা।

তেহরান থেকে ক্রমাগত মিসাইল ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মেটার প্রায় ৯০০ কর্মীকে এক অভ্যন্তরীণ বার্তার মাধ্যমে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং। যেসব কর্মীর বাড়িতে বোমা থেকে রক্ষার জন্য নিরাপদ আশ্রয় বা শেল্টার নেই, তাদের জন্য মেটা পাঁচ রাত পর্যন্ত হোটেলে থাকার ব্যবস্থা করেছে। ২০১৩ সালে চালু হওয়া অফিসটিতে মূলত অগমেন্টেড রিয়ালিটি (এআর) ও ভার্চুয়াল রিয়ালিটির (ভিআর) পণ্য নিয়ে গবেষণা ও উন্নয়নকাজ চলে। খবর ইন্ডিয়া টুডে

আরও