ওষুধ খাতের তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইডস লিমিটেডের পর্ষদ সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির মুনাফায়ও উল্লেখযোগ্য পরিমাণে প্রবৃদ্ধি হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরে ফার্মা এইডসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ টাকা ৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২০ টাকা ৪৫ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬৩ টাকা ৩১ পয়সায়।
সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল ফার্মা এইডসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২০ টাকা ৪৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৯ টাকা ৬১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩৮ টাকা ৫৮ পয়সায়।
১৯৮৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ফার্মা এইডসের অনুমোদিত মূলধন ৫ কোটি, পরিশোধিত মূলধন ৩ কোটি ১২ লাখ ও রিজার্ভে রয়েছে ৪০ কোটি ১১ লাখ ৬০ হাজার টাকা।