গ্রাহকের সুবিধার কথা বিবেচনা করে সম্প্রতি কিশোরগঞ্জ পশু হাসপাতাল সংলগ্ন, বত্রিশে ‘আল-মদিনা টাইলস অ্যান্ড স্যানিটারি’র ডিলার শোরুম উদ্বোধন করা হয়েছে। ফ্রেশ সিরামিকসের সিওও একেএম জিয়াউল ইসলাম শোরুমটির উদ্বোধন করেন। এ সময় প্রতিষ্ঠানটির ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) ইফতেখার আলম, ডেপুটি ম্যানেজার (সেলস) মো. সাইফুল ইসলাম, এক্সিকিউটিভ (সেলস) মো. আব্দুল হালিম রানা, ‘আল-মদিনা টাইলস অ্যান্ড স্যানিটারি’-এর স্বত্বাধিকারী মো. মঞ্জুরুল ইসলাম সবুজ উপস্থিত ছিলেন।