এলডিসি উত্তরণ

পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় বিবিজির আলোচনা সভা

বাংলাদেশের এলডিসি উত্তরণ-পরবর্তী ধাপগুলোর চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নিয়ে সম্প্রতি একটি আলোচনা সভার আয়োজন করে ব্রিটিশ বিজনেস গ্রুপ (বিবিজি)।

বাংলাদেশের এলডিসি উত্তরণ-পরবর্তী ধাপগুলোর চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নিয়ে সম্প্রতি একটি আলোচনা সভার আয়োজন করে ব্রিটিশ বিজনেস গ্রুপ (বিবিজি)। অনুষ্ঠানটিতে এলডিসি উত্তরণে পরবর্তী ধাপগুলোয় বাংলাদেশের সম্ভাব্য চ্যালেঞ্জবিষয়ক প্রস্তুতি, পরিকল্পনা, বাস্তবায়ন ও পর্যবেক্ষণসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানটি যুগ্মভাবে সঞ্চালনা করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এবং চেয়ার অব বিবিজি ও এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং ন্যাশনাল কমিটি অন গ্র্যাজুয়েশনের চেয়ারপারসন ড. আহমদ কায়কাউস সম্মানিত অতিথি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশে ব্রিটিশ বাণিজ্যের প্রতিনিধি বিবিজির স্বত্বাধিকারী সদস্যরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন যুক্তরাজ্যে সম্প্রতি সংগঠিত ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিমকে (ডিসিটিএস) স্বাগত জানান।

ড. আহমদ কায়কাউস বলেন, অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এলডিসি গ্র্যাজুয়েশনকে বাংলাদেশ একটি সুবর্ণ সুযোগ হিসেবে দেখছে। —বিজ্ঞপ্তি

আরও