প্রাইম ব্যাংক পিএলসি তার গ্রাহকদের জন্য বিশেষ সার্ভিস সুবিধা নিশ্চিতের লক্ষ্যে এম৪ অটোস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে। সম্প্রতি ঢাকায় অটোমোবাইল প্রতিষ্ঠানটির করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। এ সময় ব্যাংকের সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) তাকিয়ান চৌধুরী এবং এম৪ অটোসের ম্যানেজিং পার্টনার সাজ্জাদ আল নোমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এম৪ অটোসের সিনিয়র ম্যানেজার (এইচআর-অ্যাডমিন) মো. জহিরুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।