সিএপিএম বিডিবিএল ফান্ডের দর বেড়েছে ২৭%

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় শীর্ষে উঠে এসেছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান।

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় শীর্ষে উঠে এসেছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান। আলোচ্য সপ্তাহে ফান্ডটির ইউনিট দর বেড়েছে ২৭ দশমিক ৪৭ শতাংশে। সপ্তাহ শেষে ফান্ডটির ইউনিট দর ১১ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৯ টাকা ১০ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ইউনিটদর গত ২৩ অক্টোবর ছিল ৯ টাকা ১০ পয়সা। এর পর থেকেই ফান্ডটির দর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গত বৃহস্পতিবার ফান্ডটির ইউনিট দর ১১ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।

গত ২৩ অক্টোবর শেষে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের বাজারমূল্যে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৮ টাকা ১১ পয়সায় দাঁড়িয়েছে। ক্রয়মূল্যে এ সময়ে ফান্ডটির এনএভি ছিল ১১ টাকা ৯ পয়সা। ২৩ অক্টোবর শেষে বাজারমূল্যে ফান্ডটির নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪০ কোটি ৬২ লাখ টাকায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যার পরিমাণ ৫৫ কোটি ৫৭ লাখ টাকা।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৬ পয়সা। গত ৩০ জুন শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভি দাঁড়িয়েছে ৭ টাকা ৬৬ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা ১০ টাকা ৯০ পয়সা।

আরও