চলতি মৌসুমে তুরস্কে রেকর্ড শস্য উৎপাদনের পূর্বাভাস

চলতি মৌসুমে তুরস্কে রেকর্ড শস্য উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছে।

অনুকূল আবহাওয়া ও খরার ঝুঁকি কম থাকায় দেশটির প্রধান খাদ্যশস্য উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়েছে। খবর আনাদোলু এজেন্সি।

তুরস্কের জাতীয় শস্য কাউন্সিলের (ইউএইচকে) চেয়ারম্যান ইয়াশার সারপি জানান, চলতি মৌসুম দেশটির শস্য চাষের অন্যতম সেরা একটি সময়। শরৎকালে শুরু হওয়া নিয়মিত বৃষ্টিপাতের পর গত এপ্রিলে ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভালো আবহাওয়া দেখা গেছে, যা উৎপাদন বাড়ার জন্য খুবই সহায়ক ছিল।

জলবায়ু পরিস্থিতি অনুকূল থাকলে এবার তুরস্কে প্রায় ২ কোটি ৩০ লাখ টন গম উৎপাদন হতে পারে। পাশাপাশি বার্লি উৎপাদন ৮৭ লাখ টনে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। এছাড়া দক্ষিণ-পূর্ব ও উত্তরাঞ্চলেও নিয়মিত বৃষ্টির কারণে গত বছরের চেয়ে পরিস্থিতি অনেক ভালো। তবে পূর্ব অঞ্চলে অতিরিক্ত বৃষ্টির কারণে কিছু জায়গায় বীজ বপনে দেরি হয়েছে। আগামী দিনগুলোয় তাপমাত্রা কেমন থাকে, তার ওপরই মূলত চূড়ান্ত উৎপাদনের পরিমাণ নির্ভর করবে।

আরও