এক বছরে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে ২০ হাজার কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা

২০২৫ সালে দেশে থাকা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে ২০ হাজার কোটি টাকার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

২০২৫ সালে দেশে থাকা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে ২০ হাজার কোটি টাকার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। ৪১ লাখ বিকাশ অ্যাকাউন্টে এ টাকা গ্রহণ করেছেন প্রবাসীর প্রিয়জনরা, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।

২০২৫ সালে দেশে রেকর্ড পরিমাণ প্রায় ৩৩ বিলিয়ন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা ২০২৪ সালের তুলনায় ২২ শতাংশ বেশি। অন্যদিকে, একই সময়ে এমএফএসের মাধ্যমে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ বেড়েছে ৯০ শতাংশেরও বেশি।

বর্তমানে ১৭০টিরও বেশি দেশ থেকে ১৩৫টি আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের (এমটিও) মাধ্যমে প্রবাসীরা দেশে থাকা স্বজনের বিকাশ অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে রেমিট্যান্স পাঠাতে পারছেন। এ অর্থ ২৭টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকে সেটলমেন্ট হয়ে প্রতি হাজারে ২৫ টাকা সরকারি প্রণোদনাসহ নিমেষেই পৌঁছে যাচ্ছে দেশে থাকা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে।

উল্লেখ্য, রেমিট্যান্সের হিসাব রাখার প্রক্রিয়াটি আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘রেমিট্যান্স স্টেটমেন্ট’ সেবা। —বিজ্ঞপ্তি

আরও